© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ওরির

শেয়ার করুন:
সারাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ওরির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ১৩ মে, ২০২৬

বলিউডের ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ তকমা কি তবে অতীত? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি এবং অভিনেত্রী সারা আলি খানের ‘কোল্ড ওয়ার’ থামার কোনও লক্ষণই নেই। বরং যত দিন যাচ্ছে, সারার প্রতি ওরির আক্রমণের ধার ততই বাড়ছে। এবার সরাসরি রোহিত শেট্টিকে টেনে এনে সারার কেরিয়ার এবং অভিনয় দক্ষতা নিয়ে ফের প্রকাশ্যেই উপহাস করলেন ওরি।


বলিউডের অন্দরমহলে বন্ধুত্ব ভাঙা, কটাক্ষ আর সামাজিক যোগাযোগমাধ্যমের ঠান্ডা লড়াই নতুন কিছু নয়। তবে এবার সেই তালিকায় আরও একবার সামনে এলো সারা আলি খান এবং অরির সম্পর্কের টানাপোড়েন। জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এ অংশ নেওয়ার আগে এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন অরি, যা নিয়ে এখন তোলপাড় নেটদুনিয়া।

রোহিত শেট্টি সঞ্চালিত এই শো-তে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে আসেন অরি। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কাউকে ভয় পান কি না। জবাবে রহস্যময় ভঙ্গিতে অরি বলেন, তিনি কিছু বিশেষ মানুষকে ভয় পান। যদিও পরে মজার ছলেই যোগ করেন, সেই মানুষগুলো এই শো-তে নেই। যদি থাকতেন, তবে নিজেই তাঁদের লাথি মেরে বের করে দিতেন।



তবে আসল বিতর্কের সূত্রপাত হয় রোহিত শেট্টিকে নিয়ে প্রশ্ন উঠতেই। অরি জানান, তিনি রোহিতের ‘সিম্বা’ ছবি দেখেছেন এবং সেটি তাঁর ভালো লেগেছে। এরপরই আচমকা সারা আলি খানকে টেনে এনে মন্তব্য করেন, যদি রোহিত শেট্টি সারার মতো কাউকে এত বড় হিট ছবি দিতে পারেন, তাহলে তিনি যেকোনও কাউকেই সফল করতে পারেন। একইসঙ্গে রোহিতের কাছে নিজের জন্যও একটি হিট ছবির আবেদন জানান তিনি।

অরির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে সারার অভিনয় দক্ষতাকে খাটো করেছেন এবং তাঁর সাফল্যের পুরো কৃতিত্ব পরিচালকের ওপর চাপিয়ে দিয়েছেন।

তবে সারা এবং অরির দ্বন্দ্ব আজকের নয়। কয়েক মাস আগেই একটি ভিডিওতে অরি ‘সবচেয়ে জঘন্য’ তিনটি নাম হিসেবে সারা, অমৃতা এবং পলকের নাম নিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই সম্পর্কের অবনতি স্পষ্ট হয়ে ওঠে। পরে সারা এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান সামাজিক যোগাযোগমাধ্যমে অরিকে অনুসরণ করা বন্ধ করে দেন।

বিতর্ক আরও ঘনীভূত হয় যখন এক নেটিজেন অরির পোশাক নিয়ে বিদ্রুপ করেন। পাল্টা জবাবে অরি লেখেন, তাঁর পোশাকের জোর নাকি সারার কেরিয়ারের তথাকথিত হিট ছবিগুলোর থেকেও বেশি। একের পর এক এই ব্যক্তিগত আক্রমণই বুঝিয়ে দিচ্ছে, এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন সম্পূর্ণ তলানিতে গিয়ে ঠেকেছে।

তবে ব্যক্তিগত বিতর্কের মাঝেও পেশাগত ব্যস্ততা থেমে নেই কারও। সারা আলি খান বর্তমানে নতুন ছবি ‘পতি পত্নি ঔর ওহ ২’-এর কাজ নিয়ে ব্যস্ত। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিংকে। অন্যদিকে অরি মন দিয়েছেন রিয়ালিটি শো এবং স্টান্টভিত্তিক নতুন অভিজ্ঞতার প্রস্তুতিতে।


এসএ/এসএন



মন্তব্য করুন