© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮৩ বছরেও থামেননি অমিতাভ, বিশ্রাম নয় কাজই কেন তাঁর ভরসা?

শেয়ার করুন:
৮৩ বছরেও থামেননি অমিতাভ, বিশ্রাম নয় কাজই কেন তাঁর ভরসা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ এএম | ১৩ মে, ২০২৬
বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি কেবল বক্স অফিস হিট সিনেমা দেননি বরং বলিউডকে ভিন্নমাত্রায় নিয়ে গেছেন নিজের অভিনয় দিয়ে। অভিনেতার বয়স এখন ৮৩, তবে এখনও তার বিশ্রাম নেই। শুটিং, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা, ভক্তদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে এখনও সমান ছন্দে ছুটছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তবে টানা কাজের চাপে সম্প্রতি ঘুমহীন রাত কাটানোর কথাও জানালেন তিনি।

ইয়নের প্রতিবেদনে জানা যায় মঙ্গলবার (১২ মে) নিজের ব্লগে অমিতাভ লেখেন, কাজের চাপে ঠিকমতো ঘুম হচ্ছে না তার। অথচ চিকিৎসকদের মতে, শরীর ঠিক রাখতে অন্তত সাত ঘণ্টা ঘুম খুবই জরুরি। তিনি লেখেন, রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু ঘুম আর আসে না। কারণ কাজটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদিও চিকিৎসাবিজ্ঞান বলছে, এটা ঠিক নয়। শরীরের বৃদ্ধি, পুনর্গঠন আর বিশ্রামের জন্য অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন।

তবে এই অনিদ্রার মধ্যেও নিজেকে শান্ত রাখার একটি বিশেষ উপায় খুঁজে পেয়েছেন এই অভিনেতা। অমিতাভ জানান, গভীর রাতে ধ্যানধর্মী সুর আর ক্লাসিক্যাল মিউজিক শুনলেই মন শান্ত হয়ে আসে তার। বিশেষ করে স্লাইড গিটার ও সেতারের মিশেলে তৈরি ধীরলয়ের সুর তাকে প্রশান্তি দেয় বলে জানান তিনি। অভিনেতার ভাষায়, আত্মার জন্য এর চেয়ে ভালো ওষুধ আর নেই।



সংগীত নিয়ে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন অমিতাভ। তিনি মনে করেন, সংগীত মানুষের আত্মাকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে। পৃথিবীর যেকোনো প্রান্তের সংগীতেই সাতটি সুরের উপস্থিতি মানুষকে এক সুতোয় গেঁথে রাখে।

অন্যদিকে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। খুব শিগগিরই তাকে দেখা যাবে ‘কালকি ২৮৯৮  অ্যাড’ সিনেমার সিক্যুয়েলে। সেখানে আবারও অশ্বত্থামা চরিত্রে ফিরবেন তিনি। প্রথম সিনেমায় তার অ্যাকশন দৃশ্য দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল।  

এসএ/এসএন

মন্তব্য করুন