© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব মাতাতে আসছে ম্যাডোনার ‘কনফেশনস ২’

শেয়ার করুন:
বিশ্ব মাতাতে আসছে ম্যাডোনার ‘কনফেশনস ২’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ১৩ মে, ২০২৬
ম্যাডোনা লুইজ চিক্কোনে, একটি আবেগের নাম। ম্যাডোনা নামেই পরিচিত সংগীতের ভুবনের এই মহাতারকা। সুরেলা কণ্ঠ ও আবেদনময়ী উপস্থাপনে ম্যাডোনার জাদুতে বুঁদ ছিল পুরো বিশ্ব। ৬৭ বছর বয়সে এখনও সুরের জাদুতে সবাইকে মুগ্ধ করে রাখতে পারেন।

ম্যাডোনা তার আসন্ন অ্যালবাম ‘কনফেশনস টু’-এর সিনেম্যাটিক ভিজ্যুয়াল নিয়ে আসছেন খুব শিগগির। আগামী ৫ জুন ট্রাইবেকা ফেস্টিভ্যালে অ্যালবামটির ভিজ্যুয়াল ফিল্মের প্রিমিয়ার হবে।

হলিউড রিপোর্টারের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, গায়িকা ম্যাডোনা 'কনফেশনস ২' নামক একটি ভিজ্যুয়াল ফিল্মের বিশ্ব প্রিমিয়ার উপস্থাপন করতে ট্রাইবেকা উৎসবে ফিরছেন।



কয়েক দশক ধরে ম্যাডোনা প্রমাণ করেছেন, নিজেকে নতুন করে আবিষ্কার করাও একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম। ‘কনফেশনস টু’ অ্যালবামটি গভীর অনুভূতি জাগায়, উত্তেজক এবং পুরোপুরি সমসাময়িক।

‘কনফেশনস টু’ ভিজ্যুয়াল শিল্পকর্মটি ম্যাডোনার আসন্ন একই নামের অ্যালবামের প্রথম ছয়টি ট্র্যাককে কেন্দ্র করে নির্মিত। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে, তার প্রথম একক গান ‘আই ফিল সো ফ্রি’ ও ‘ব্রিং ইওর লাভ’। এই ভিজ্যুয়ালটি সংগীতনির্ভর দৃশ্যগুলোকে একত্রিত করে একটি নিমগ্ন সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করে।

উৎসব কর্তৃপক্ষ জানায়, ‘কনফেশনস টু নিয়ন্ত্রণ ও আত্মসমর্পণ, দৃশ্যমান হওয়া ও ভিড়ে হারিয়ে যাওয়ার মধ্যকার টানাপোড়েনের মধ্যে বাস করে।’ এর প্রতিটি গান ছয়টি অধ্যায়ে উন্মোচিত হয়, যার প্রতিটিই এক একটি আবেদনময়ী থ্রিলার, এক নাচের বিভ্রম, এক মহাকাব্যিক জ্বরের ঘোরে দেখা স্বপ্ন।

নিউইয়র্ক সিটির উদীয়মান নৃত্যশিল্পী থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগীত আইকনে পরিণত হওয়ার ম্যাডোনার যাত্রা তার প্রতিভা, দৃষ্টি এবং নির্ভীকতার প্রমাণ। সংস্কৃতি ও বিনোদন জগতে তার প্রভাব অনস্বীকার্য। বিশ্বজুড়ে শিল্পী, ভক্ত ও নির্মাতাদের নতুন প্রজন্মকে বরাবরই অনুপ্রাণিত করে চলেছেন ম্যাডোনা।

পিআর/টিএ

মন্তব্য করুন