© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ফখরুল, সেক্রেটারি সাব্বির

শেয়ার করুন:
ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের কমিটি গঠন   সভাপতি ফখরুল, সেক্রেটারি সাব্বির

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১১:২৮ এএম | ১৪ মে, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইফতেয়ার আহম্মেদ সাব্বির।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম বাংলাদেশ টাইমস্’কে বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সে জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আদর্শিক, শিক্ষাবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাজ করব।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তবে কবে নাগাদ তা হবে, সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

এসএন 

মন্তব্য করুন