শিক্ষামন্ত্রীশিক্ষাব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ১৪ মে, ২০২৬
শিক্ষাব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে মাত্র দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানান। মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীতে এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো গ্যাপ থাকবে না। আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছি।
তার মানে সময়সূচি প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসবে।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা এসএসসিকে আমাদের নির্ধারিত বেসলাইনে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে। তখন পুরো শিক্ষা কার্যক্রমই নিয়মিত ধারায় ফিরে আসবে। শিক্ষাব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আর মাত্র দুই বছর সময় লাগবে।
এবি/টিএ