© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত ছাড়ছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি

শেয়ার করুন:
ভারত ছাড়ছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৪ মে, ২০২৬
মানসিক চাপ, নিরাপত্তা শঙ্কা আর নতুন ভবিষ্যতের খোঁজ, সব মিলিয়ে প্রায় ১৬ বছর থাকার পর ভারত ছাড়ার ঘোষণা দিলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা কারিমি।

বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা এক আবেগঘন ভিডিও বার্তায় ভারত ছাড়ার বিষয়টি জানান তিনি। বলেন, ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি। সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। তবে জীবনে নতুন শুরুর সময় এসেছে।

এতোদিন ভারতকে নিজের ‘দ্বিতীয় ঘর’ মনে করা মান্দানা বলিউডে গড়েছেন ক্যারিয়ার, তৈরি করেছেন বন্ধু আর নিজেকে আবিষ্কার করেছেন একজন শিল্পী হিসেবে। তাই ভারত ছাড়লেও দেশটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না বলেও স্পষ্ট করেন অভিনেত্রী।



ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সরব থাকা মান্দানা মানবাধিকার ও নারীর স্বাধীনতা নিয়ে সোচ্চার। যে কারণে প্রায় এক দশক নিজ দেশ ইরান প্রবেশে নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। তাই চাইলেও নিজের দেশে ফিরতে পারছেন না।

মান্দানার অভিযোগ, বর্তমানে ইরানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট, এমনকি বাড়ছে মৃত্যুদণ্ডের ঘটনাও। তাই তিনি নিজ দেশেও ফিরছেন না।

ধারণা করা হচ্ছে, নতুনভাবে ঠিকানা তৈরির জন্য যুক্তরাজ্যে পাড়ি দিতে পারেন মান্দানা। তবে এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেননি ইরানি এ অভিনেত্রী।

২০১৩ সালে ইরান ছেড়ে ভারতে আসেন মান্দানা কারিমি। রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। কাজ করেন বলিউডে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কিয়া কুল হে হাম ৩’, ‘রয়’, ‘ভাগ জনি’ ইত্যাদি।

এমআই/টিকে 

মন্তব্য করুন