© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের খবর প্রকাশের ৭ দিন পেরোতেই স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ

শেয়ার করুন:
বিয়ের খবর প্রকাশের ৭ দিন পেরোতেই স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ১৪ মে, ২০২৬
আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বছর দেড়েক আগে। দীর্ঘদিনের লুকোচুরি শেষে সে খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই। তবে বিয়ের খবর প্রকাশের ৭ দিন পেরোতেই স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ এনেছেন তিনি।

সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারিও দিয়েছেন নায়িকা। সুবাহর অভিযোগ, গত এক বছরে শোবিজের কথিত কিছু মডেল ও নায়িকা তার সংসার ভাঙার চেষ্টা করছেন।

শুধু তাই নয়, সুবাহর স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্কেও জড়িয়েছেন অনেকে। সোশ্যাল হ্যান্ডেলের পোস্টে কথিত সেসব নায়িকাকে সতর্ক হতে বলেন সুবাহ।



এদিকে সুবাহর স্বামীর পরকীয়ার খবর প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানতে চাইছেন কথিত সেসব নায়িকার নাম আবার কেউ তার স্বামীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।

শোনা যাচ্ছে, সুবাহর সঙ্গে সম্পর্কের জেরে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ এটেছেন নায়িকা।

সুবাহর স্বামী হাসান যুক্তরাষ্ট্রপ্রবাসী। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয় হাসান-সুবাহর। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই স্বামীর ‘পরকীয়া’র বিষয়টি সামনে এনেছেন 'বসন্ত বিকেল' খ্যাত এই নায়িকা।

এমআই/টিকে 

মন্তব্য করুন