একইদিনে টালিউডে মুক্তি পাচ্ছে ২ সিনেমা
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ১৪ মে, ২০২৬
দুই সিনেমা নিয়ে সংবাদমাধ্যমে সম্প্রতি কথা বলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন,
গত কয়েক বছর ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম এবং মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে এবং সেটা সঠিক সময়েই হয়েছে।
নিজের অভিনীত সিনেমা মুক্তি প্রসঙ্গে তিনি বলেন,
‘দ্য বেঙ্গল ফাইলস’ ভারতজুড়ে প্রেক্ষাগৃহে ৫ সেপ্টেম্বর মুক্তি পায়। কিন্তু পশ্চিমবঙ্গে সিনেমাটি এতোদিন মুক্তি দেয়া হয়নি। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ মে।
একইদিনে মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তীর সিনেমা ‘আখরি সাওয়াল’ও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন,
‘আখরি সাওয়াল’র সিনেমার বিষয়বস্তু যথেষ্ট সাহসী। নমশীও ভালো অভিনেতা। সিনেমায় নতুনরূপে ফিরছেন সঞ্জয় দত্ত। দর্শকরা সিনেমাটিতে ইতিবাচকভাবেই সাড়া দেবেন আশা করছি। মুক্তি প্রতীক্ষিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ও ‘আখরি সাওয়াল’ নামের দুটি সিনেমাই পলিটিক্যাল ঘরানার। তাই এ দুই সিনেমা এখন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।