© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল আজহার তারিখ নিয়ে নতুন বার্তা আমিরাতের

শেয়ার করুন:
ঈদুল আজহার তারিখ নিয়ে নতুন বার্তা আমিরাতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ পিএম | ১৪ মে, ২০২৬
জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে পবিত্র হজ পালন এবং ঈদুল আজহা উদ্‌যাপন। এই অবস্থায় জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আমিরাতের এই সংস্থা বলেছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন