© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আটলান্টিক মহাসাগরে ১১ আরোহীকে উদ্ধার করল মার্কিন বিমান বাহিনী

শেয়ার করুন:
আটলান্টিক মহাসাগরে ১১ আরোহীকে উদ্ধার করল মার্কিন বিমান বাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ১৫ মে, ২০২৬
আটলান্টিক মহাসাগরে অভিযান চালিয়ে ১১ আরোহীকে জীবিত উদ্ধার করেছে মার্কিন বিমান বাহিনী। একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনার শিকার হওয়ার পর তারা গভীর সমুদ্রে লাইফ র‍্যাফটে ভাসছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) পেন্টাগন সম্প্রতি এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১২ মে) বাহামাস থেকে যাত্রী নিয়ে যাত্রা করা বিমানটি মেলবোর্ন শহর থেকে প্রায় ৮০ মাইল দূরে সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানের জরুরি সিগন্যাল (ইমার্জেন্সি বিকন) সক্রিয় হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড দ্রুত বিমানটি শনাক্ত করতে পারে।

উদ্ধার অভিযানের সময় ওই এলাকায় মার্কিন বিমান বাহিনীর একটি দল প্রশিক্ষণ মিশনে ছিল। খবর পাওয়া মাত্রই তারা উদ্ধারকাজে অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই একে একে বিমান বাহিনীর রিজার্ভ টিম এবং রেসকিউ উইংয়ের একটি হেলিকপ্টার অভিযানে যুক্ত হয়। উদ্ধারকারী দল সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্য থেকে ১১ জনকেই নিরাপদে হেলিকপ্টারে তুলে নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাঠায়।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারের আগ পর্যন্ত আরোহীরা প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে সমন্বিত অভিযানের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন