© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

শেয়ার করুন:
ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ১৫ মে, ২০২৬
ভারতে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ শুক্রবার (১৫ মে) পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪ দশমিক ৭৭ রুপি থেকে বেড়ে ৯৭ দশমিক ৭৭ রুপি এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে ৯৯ দশমিক ৬৭ রুপি হয়েছে।

অন্যান্য শহরগুলিতেও পেট্রোলের দাম সংশোধন করা হয়েছে, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ দশমিক ৭৪ রুপি, মুম্বাইয়ে ১০৬ দশমিক ৬৮ রুপি এবং চেন্নাইয়ে ১০৩ দশমিক ৬৭ রুপি হয়েছে।  প্রতি লিটারে দাম ২ দশমিক ৮৩ থেকে ৩ দশমিক ২৯ রুপি পর্যন্ত বেড়েছে।

ডিজেলের দামেও ব্যাপক বৃদ্ধি দেখা গেছে, কলকাতায় প্রতি লিটার ৯৫ দশমিক ১৩ রুপি, মুম্বাইয়ে ৯৩ দশমিক ১৪ রুপি এবং চেন্নাইয়ে ৯৫ দশমিক ২৫ রুপিতে পৌঁছেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন