© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন

শেয়ার করুন:
আজ অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৫ এএম | ১৫ মে, ২০২৬
বাংলা অভিনয়জগতের পরিচিত মুখ আজিজুল হাকিম-এর জন্মদিন আজ। দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও নির্মাণে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজসচেতন গল্প নির্মাণের মধ্য দিয়েও দর্শকের কাছে পেয়েছেন আলাদা সম্মান।

১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন আজিজুল হাকিম। ছাত্রজীবনেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ থেকেই যুক্ত হন দেশের অন্যতম নাট্যদল আরণ্যক নাট্যদল-এর সঙ্গে। মঞ্চে তাঁর অভিনীত প্রথম নাটক ছিল ‘ওরা কদম আলী’। সেই শুরু, এরপর ধীরে ধীরে অভিনয়জগতে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

টেলিভিশনের পর্দায় আজিজুল হাকিম-এর প্রথম নাটক ‘এখানে নোঙর’। ছোটপর্দায় তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় খুব দ্রুতই দর্শকদের নজর কাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন দেশের জনপ্রিয় অভিনেতাদের একজন।

অভিনয়ের গণ্ডি পেরিয়ে নির্মাণেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বিভিন্ন সময় একাধিক নাটক পরিচালনা করেছেন আজিজুল হাকিম। বিশেষ করে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এমন গল্প বেছে নেওয়ার প্রবণতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর নির্মাণে বিনোদনের পাশাপাশি থাকে সচেতনতার ছাপও।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। জন্মদিনে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

এসএ/এসএন

মন্তব্য করুন