© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ে হেনস্তার শিকার পাকিস্তানি অভিনেত্রী হিনা আলতাফ

শেয়ার করুন:
শুটিংয়ে হেনস্তার শিকার পাকিস্তানি অভিনেত্রী হিনা আলতাফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ১৫ মে, ২০২৬
পাকিস্তানের ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী হিনা আলতাফ। সম্প্রতি একটি নাটকের সেটে হয়রানি ও হেনস্তামূলক আচরণের শিকার হওয়ার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে বিনোদন জগতে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সরব হয়েছেন তিনি।
 
তার এই সাহসী স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে নেটিজেনরা শোবিজ অঙ্গনে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলছেন।



ভিজে (ভিডিও জকি) হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে অভিনয়ে আসা হিনা আলতাফ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। 

তিনি জানান, সম্প্রতি একটি নাটকের শুটিং চলাকালীন সেটের এক ব্যক্তি তার সঙ্গে এমন আচরণ করেন যা তাকে চরম নিরাপত্তাহীন ও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তিনি এর গুরুত্ব ও ভয়াবহতা টের পেয়েছিলেন বলে উল্লেখ করেন। 

হিনা আলতাফ জানান, এই ঘটনার পর তিনি চুপ করে বসে থাকেননি। বরং তাৎক্ষণিকভাবে নিজেকে অভিযুক্ত ব্যক্তি থেকে দূরে সরিয়ে নেন।

কেবল তাই নয়, হিনা বিষয়টি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন, যেন ঘটনার সুষ্ঠু বিচার হয়। বিনোদন জগতের মতো একটি জায়গায় চুপ না থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও পদক্ষেপ নেওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। 

হিনা আলতাফের এই সাহসী পদক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

নেটিজেনদের অনেকেই বলছেন, বিনোদন জগতের মতো জায়গায় নারীদের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনেকে আবার হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হিনার এই প্রতিবাদের সূত্র ধরে অনেক নারী কর্মী নিজেদের কর্মক্ষেত্রে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর অভিজ্ঞতাও শেয়ার করছেন। 

সূত্র: সামা টিভি 

পিআর/টিকে



মন্তব্য করুন