ভিন্ন ঢঙে মেগাস্টার শাকিব খান-এর সাক্ষাৎকার নিতে চান দীঘি
ছবি: সংগৃহীত
০৮:১৫ পিএম | ১৫ মে, ২০২৬
শিশুশিল্পী থেকে নায়িকা দীঘির স্মৃতিতে তখনও যেন ‘চাচ্চু’ ডাকটা আটকে আছে! সময় বদলালেও বদলায়নি সেই টান। এবার তিনি জানালেন, সুযোগ পেলে একেবারে ভিন্ন ঢঙে মেগাস্টার শাকিব খান-এর সাক্ষাৎকার নিতে চান তিনি হতে পারে সেটা হবে তার ক্যামেরার পেছনের নতুন এক ‘ডেবিউ’!
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে এসে চমকে দিয়েছেন নায়িকা দীঘি। সেখানেই তিনি খোলাসা করেন মিডিয়া স্টাডিজ আর জার্নালিজম পড়ার সুবাদে একদিনের জন্য হলেও সাংবাদিকতার স্বাদ নিতে চান তিনি। আর সেই সুযোগ পেলে প্রথম টার্গেট? একদম লিস্টের শীর্ষে শাকিব খান!

শুধু তাই নয়, প্রায় ১২০ মিনিটের এই দীর্ঘ পডকাস্টে দীঘি খুলে বলেছেন নিজের ভেতরের নানা গল্প, ক্যারিয়ার নিয়ে নানা কৌতূহলের জবাব, আর সঙ্গে এসেছে একগাদা অকপট মন্তব্য দেলোয়ার জাহান ঝন্টু থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, জয়া আহসান, পূজা চেরি ও তৌহিদ আফ্রিদি সবাইকে ঘিরেই ছিল তার খোলামেলা কথা।
পিআর/টিকে