© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেম করছেন দেবদত্ত-শেহনাজ, গুঞ্জন তুঙ্গে

শেয়ার করুন:
প্রেম করছেন দেবদত্ত-শেহনাজ, গুঞ্জন তুঙ্গে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ১৫ মে, ২০২৬
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার দেবদত্ত পাডিক্কালের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর আচরণে। বতর্মান আইপিএলের মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচগুলোতে নিয়মিত মাঠে উপস্থিত হতে দেখা যাচ্ছে শেহনাজকে।

আরসিবির ম্যাচগুলোতে দলের প্রতি শেহনাজের উচ্ছ্বাস, উল্লাস অভিনেত্রীর নতুন প্রেমের জল্পনাকে আরও উসকে দিচ্ছে। দেবদত্ত-শেহনাজের প্রেমের গুঞ্জন আরও জোরালো হচ্ছে যখন মাঠে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার প্রিয় খোলোয়ার কে?



 উত্তরে শেহনাজ বলেন,

আমি বিরাটকে ভালোবাসি। খেলার সময় দেবদত্তকেও ভালোবাসি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ও ভক্তমহলে  দেবদত্ত-শেহনাজের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও এখনও স্পষ্ট জানা যায়নি দুই ভুবনের দুই তারকা সত্যিই প্রেম করছেন কি না। এ বিষয়ে অবশ্য এখন পর্যন্ত শেহনাজ বা দেবদত্তের কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।

পিআর/টিকে

মন্তব্য করুন