© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলে ইউভানের ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত শুভশ্রী

শেয়ার করুন:
ছেলে ইউভানের ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত শুভশ্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ১৫ মে, ২০২৬
অভিনয়ের ব্যস্ততা, সংসারের দায়িত্ব আর দুই সন্তানকে সামলানো সবটাই একসঙ্গে সামলে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কাজের ব্যস্ততার মাঝেও মা হিসেবে তাঁর আলাদা পরিচয় বরাবরই স্পষ্ট। সামাজিক মাধ্যমের পরিচিতিতেও নিজেকে ‘গর্বিত মা’ বলেই তুলে ধরেন তিনি। আর এবার ছেলে ইউভানের একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগঘন হয়ে উঠলেন অভিনেত্রী।

শুক্রবার নিজের সমাজমাধ্যমের পাতায় ছেলে ইউভান-এর একটি ভিডিও প্রকাশ করেন শুভশ্রী। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় ছোট্ট ইউভানকে। ছেলের সেই পারফরম্যান্সে স্পষ্টই গর্বিত মা শুভশ্রী। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, “আমার নায়ক”। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর।



জানা গেছে, দক্ষিণ কলকাতার আর পি গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল-এ পড়াশোনা করছে ইউভান। ছোটবেলা থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তারকা-সন্তানের প্রতিটি মুহূর্তই আলাদা আগ্রহ তৈরি করে অনুরাগীদের মধ্যে।

২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তী-কে বিয়ে করেন শুভশ্রী। ২০২০ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ইউভানের। এরপর ২০২৩ সালে পরিবারে আসে ছোট মেয়ে ইয়ালিনি।

দুই সন্তানকে ঘিরেই এখন শুভশ্রীর জীবনের বড় অংশ। অভিনেত্রী আগেও জানিয়েছিলেন, সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে তিনি খুব সচেতন। বিশেষ করে ইয়ালিনির জন্মের আগে থেকেই ইউভানকে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন তিনি। যাতে নতুন সদস্য আসার পরে ছেলের মনে অবহেলার অনুভূতি না জন্মায়, সে দিকেও নজর রেখেছিলেন অভিনেত্রী।

শুভশ্রীর কথায়, সন্তানদের মন বুঝতে নিয়মিত বইও পড়েন তিনি। কারণ মা হিসেবে শুধু দায়িত্ব পালন নয়, সন্তানের অনুভূতিকেও গুরুত্ব দিতে চান অভিনেত্রী।

অভিনয়জীবনের ঝলমলে আলোয়ের বাইরেও তাই শুভশ্রীর সবচেয়ে বড় পরিচয় এখন যেন এক নিবেদিত মা। আর ছেলের ছোট্ট সাফল্যেও সেই গর্ব বারবার ধরা পড়ছে তাঁর চোখেমুখে।

পিআর/টিকে

মন্তব্য করুন