© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনুশকার দেখাদেখি আমিষ খাদ্যাভাস ছাড়লেন বিরাট!

শেয়ার করুন:
আনুশকার দেখাদেখি আমিষ খাদ্যাভাস ছাড়লেন বিরাট!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ১৫ মে, ২০২৬
অভিনয় থেকে অনেকটাই দূরে এখন আনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলি এবং সন্তানদের নিয়ে লন্ডনেই গুছিয়ে নিয়েছেন নতুন জীবন। ঝলমলে তারকাজীবনের বাইরে এখন অনেক বেশি শান্ত, আধ্যাত্মিক এবং নিয়মমাফিক জীবনযাপনেই মন দিয়েছেন এই তারকাদম্পতি। আর সেই জীবনযাপনেরই একটি বড় পরিবর্তন এসেছে তাঁদের খাদ্যাভ্যাসে।

দীর্ঘদিন ধরেই আমিষ খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অনুষ্কা। শুধু মাছ-মাংস নয়, দুগ্ধজাত খাবারও আর খান না অভিনেত্রী। ২০১৫ সালেই নিরামিষ জীবনযাপন শুরু করেন তিনি। অনুষ্কার এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল পশুপাখির প্রতি তাঁর গভীর ভালোবাসা।

স্ত্রীর এই জীবনধারাই প্রভাব ফেলেছে বিরাটের উপরেও। এক সময় নিয়মিত আমিষ খাওয়া বিরাটও ধীরে ধীরে সেই অভ্যাস বদলে ফেলেছেন। যদিও ক্রিকেটতারকার কাছে বিষয়টি খুব সহজ ছিল না।

বিরাট নিজেই জানিয়েছেন, আমিষ খাবার ছাড়া তাঁর জন্য বেশ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন তাঁর জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি স্বস্তি এবং মানসিক শান্তি অনুভব করেন।



ক্রিকেটতারকার কথায়, অনুষ্কা তাঁর জীবনে অনেক নতুন শিক্ষা নিয়ে এসেছেন। শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, মানুষ হিসেবেও নিজেকে বদলাতে সাহায্য করেছেন অভিনেত্রী। পশুদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা থেকেই নিরামিষাশী হওয়ার চিন্তা তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন বিরাট।

বর্তমানে আধ্যাত্মিক জীবনযাপনের প্রতিও ঝুঁকেছেন আনুশকা। গলায় তুলসীর মালা, নিরামিষ খাদ্যাভ্যাস এবং পরিবারকেন্দ্রিক জীবন সব মিলিয়ে এখন যেন সম্পূর্ণ অন্য এক জীবন বেছে নিয়েছেন তিনি।

এক সময় ব্যস্ত অভিনয়জীবন আর ক্রিকেটের চাপের মধ্যে থাকা এই তারকাদম্পতি এখন অনেকটাই শান্ত জীবনের দিকে ঝুঁকেছেন। আর সেই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে তাঁদের নতুন জীবনদর্শন।

পিআর/টিকে

মন্তব্য করুন