© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন গল্পে ফিরছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’

শেয়ার করুন:
নতুন গল্পে ফিরছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১৬ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল সিনোম ‘থ্রি ইডিয়টস এবার ফিরছে সিক্যুয়েল আকারে। শোনা যাচ্ছে, অভিনেতা আমির খান ইতোমধ্যেই সিনেমাটির কাজ শুরু করেছেন, যা এখন প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। ২০০৯ সালের এই ব্লকবাস্টার সিনেমাটি ভারতীয় সিনেমায় এক যুগান্তকারী অবস্থান তৈরি করেছিল।

শিক্ষা ব্যবস্থা, বন্ধুত্ব এবং সামাজিক চাপকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমা দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এবার সেই গল্পকেই নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিক্যুয়েলে আগের মূল তিন অভিনেতা আমির খান আর মাধবান ও শারমান যোশী তাদের চরিত্রে আবারও ফিরতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।



নতুন সিনেমায় একটি বড় ‘টাইম জাম্প’ থাকবে বলে জানা গেছে। অর্থাৎ, গল্পটি আগের সিনেমার ঘটনার অনেক বছর পর বা আগে, ভিন্ন এক সময়পর্বে নিয়ে যাওয়া হতে পারে। তবে ঠিক কোন সময়কে কেন্দ্র করে গল্প এগোবে, তা এখনো গোপন রাখা হয়েছে। এমনকি সূত্র বলছে, পুরো কাহিনির পরিকল্পনা এখনো শুধুমাত্র আমির খানই জানেন। এদিকে পরিচালকের আসনে আবারও ফিরতে পারেন রাজকুমার হিরানি, যিনি মূল সিনেমাটি পরিচালনা করেছিলেন। তবে কাস্ট, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ, এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলেছিল।

এ সিনেমায় আমির খানের ‘রাঞ্চো’ চরিত্রটি আজও দর্শকের কাছে সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর একটি। পাশাপাশি করিনা কাপুর খান, বোমান ইরানি ও মোনা সিংয়ের অভিনয়ও এটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।


এসএ/টিএ

মন্তব্য করুন