হাসির আড়ালে যে মেয়েটি ছুঁয়ে গিয়েছিল হাজারও হৃদয়: মির্জা ফখরুলের মেয়ে
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ১৬ মে, ২০২৬
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অসংখ্য ভক্ত-অনুরাগীর পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সামারুহ মির্জা।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনাকে স্মরণ করে লেখেন, এই তরুণী তার অসাধারণ হাস্যরস আর ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
পাঠকদের জন্য ড. সামারুহ মির্জার ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
Kaarina, may you rest in peace, girl. What a beautiful and gorgeous person you were. May Allah grant her the highest place in Jannah, and give patience and strength to all who loved her.
I remember the first time I came across your reels, I was genuinely impressed by how a young girl could turn comedy and sarcasm into such an art form. You brought smiles to so many people and left an impact far beyond what you probably realized.
উল্লেখ্য, লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
ভক্তদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, ব্যতিক্রমী ও সাহসী এক তরুণ মুখ, যিনি হাসি আর ব্যঙ্গের মাধ্যমে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজস্ব শক্ত অবস্থান।
আরআই/টিকে