© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে: তেহরান

শেয়ার করুন:
হরমুজে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে: তেহরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ এএম | ১৭ মে, ২০২৬

ইরান জানিয়েছে, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, পূর্ব এশিয়ার দেশ- বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচলের পর এবার ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে ইরানের নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে, যাতে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের অনুমতি নিশ্চিত করা যায়।

তবে কোন কোন ইউরোপীয় দেশ এই আলোচনায় যুক্ত রয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি।

এমআর/টিএ  

মন্তব্য করুন