© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম খুন, করাতে কাটা মাথা-হাত-পা!

শেয়ার করুন:
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম খুন, করাতে কাটা মাথা-হাত-পা!
central-desk
১১:৩২ এএম | ১৫ জুলাই, ২০২০

জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজস্ব অ্যাপার্টমন্টে থেকে তার খণ্ডিত

জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজস্ব অ্যাপার্টমন্টে থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ম্যানহাটনের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। যে অ্যাপার্টমেন্টে লাশ পাওয়া গেছে তা গত বছর সাড়ে ২২ লাখ ডলারে কিনেছিলেন ফাহিম।

নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন হেল্পলাইন ৯১১-এ ফোন করলে পুলিশ ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে ফাহিমের খণ্ডিত লাশ পায়। লাশের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, আমরা একটি খণ্ডিত লাশ পেয়েছি। মাথা, দুই হাত, দুই পা-সব শরীর থেকে আলাদা করা ছিল। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো মোটিভ আমাদের কাছে নেই।

ফাহিমের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ফুটেজের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, গত সোমবার ফাহিমকে লিফটে উঠতে দেখা যায়। তিনি লিফটে ওঠার পরপরই তাকে অনুসরণ করে স্যুট পরিহিত আরেকজনকেও উঠতে দেখা যায়, যার হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় হ্যাট ছিল। ফুটেজে আরও দেখা গেছে, নিজের ফ্লোরে উঠে লিফট থেকে নামার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন ফাহিম। সম্ভবত তাকে গুলি বা অন্য কোনোভাবে আঘাত করা হয়েছিল। হামলাকারীর হাতে একটি স্যুটকেস ছিল। সে ছিল অত্যন্ত পেশাদার।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন