© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশীর

শেয়ার করুন:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ পিএম | ১৭ মে, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক সৌদি নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। গত শুক্রবার (১৫ মে) রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের ইউনুস মিয়া (৪৩) এবং নাঙ্গলকোট উপজেলার বাসুদাই এলাকার নুরে আলম (৪২)। দুজন দীর্ঘদিনের বন্ধু এবং সৌদি আরবে একসঙ্গে যৌথ ব্যবসা করতেন।

নিহতদের স্বজনরা জানান, দুজনই রিয়াদে বসবাস করতেন। শুক্রবার দোকানের মালামাল কিনতে রিয়াদ থেকে জেদ্দা যান তারা। মালামাল নিয়ে ফেরার পথে আফিফ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়G আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

নিহত নুরে আলমের স্ত্রী বলেন, আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার উপার্জনেই সংসার চলতো। এখন সবই শেষ। আমি স্বামীর মরদেহটা দেখতে চাই। সরকারের কাছে লাশ দেশে আনার অনুরোধ জানাচ্ছি।

নিহত ইউনুসের ভাই বলেন, ইউনুস মিয়া পরিবারের একমাত্র অভিভাবক ছিলেন। বৃদ্ধ মা-বাবা, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন তিনি। এই ঈদে দেশে আসার জন্য টিকিটও কেটেছিলেন। কিন্তু মানুষটা আর রইলেন না।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহ দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন