© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
চট্টগ্রামে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ পিএম | ১৮ মে, ২০২৬
জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় চট্টগ্রামের জিইসি মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার সিএমপি সদরদপ্তর থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সেখানে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধঘোষিত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি নগরের টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে গ্রাফিতি মুছে দেওয়া ও আঁকা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং এনসিপির নেতা-কর্মীরা। ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত পিলারে আঁকা জুলাই গ্রাফিতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে রোববার রাতে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়।

এরপর রাতে গ্রাফিতি অঙ্কন ও সিটি করপোরেশন যাওয়ার সড়কে বিভিন্ন লেখা লেখেন। এরপর ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতারা এসে তার প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এরপর লেখাগুলো মুছে দেন। এই নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। পরে পুলিশ এসে দুই পক্ষকে নিভৃত করে।

টিজে/টিকে 

মন্তব্য করুন