© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনা জাহাজে রুশ ড্রোন হামলা, দাবি ইউক্রেনের

শেয়ার করুন:
চীনা জাহাজে রুশ ড্রোন হামলা, দাবি ইউক্রেনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ এএম | ১৯ মে, ২০২৬
ইউক্রেনের ওডেসা বন্দরের অদূরে কৃষ্ণসাগরে চীনের একটি পণ্যবাহী কার্গো জাহাজে রাশিয়ার সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় নৌবাহিনী।

সোমবার (১৮ মে) ইউক্রেনের নৌবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবির সূত্র ধরে এই তথ্য জানানো হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, চীনা মালিকানাধীন ওই কার্গো জাহাজটি ওডেসা বন্দর থেকে কিছুটা দূরে কৃষ্ণসাগরে অবস্থান করার সময় একটি রুশ ড্রোন সরাসরি সেটিতে আঘাত হানে। ড্রোনের আঘাতে জাহাজটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায় এবং এর একটি অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আল জাজিরা প্রতিবেদনে জানা যায়, আক্রান্ত জাহাজটিতে থাকা সকল ক্রু এবং কর্মকর্তা চীনের নাগরিক। তবে ড্রোন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো ক্রু বা সাধারণ নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে চীনা জাহাজে হামলার বিষয়ে মস্কো কিংবা বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরআই/টিকে

মন্তব্য করুন