হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা-ব্যর্থতার তদন্ত চেয়ে রিট
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ১৯ মে, ২০২৬
সারা দেশে হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ও ব্যর্থতার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি।
রিটে হাম নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তদন্ত কমিশন কেন গঠন করা হবে না সে নির্দেশনা জানতে চাওয়া হয়েছে।
আগামী রোববার (২৪ মে) এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪শ' শিশু মারা গেছে। আক্রান্তও ছাড়িয়েছে অর্ধ লাখে।
চিকিৎসা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনেরা। হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও তীব্র আইসিসিউ সংকট। এমন অব্যবস্থাপনার মধ্যে হাইকোর্টে রিট করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। এছাড়াও গত দুই সপ্তাহে অন্তত চারটি রিট পিটিশন করা হয়েছে আদালতে।
এমআর/এসএন