© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও দুই দিনের রিমান্ডে ডা. সাবরিনা

শেয়ার করুন:
আবারও দুই দিনের রিমান্ডে ডা. সাবরিনা
own-reporter
০৩:৫৭ পিএম | ১৭ জুলাই, ২০২০

করোনার নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক লিয়াকত আলী ডা. সাবরিনার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। ১২ জুলাই ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন