লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৯
ছবি: সংগৃহীত
১০:৪৩ এএম | ২০ মে, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির দেইর কানু শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়াহ ও টায়ার জেলায় ড্রোন হামলায় ৯ জন নিহত হন।
এদিন ইসরায়েলি যুদ্ধবিমান কফাররিমান, কাফরা, কফারদৌনিন, আল-শাহাবিয়া, আল-রাইহান, জাওতার আল-শারকিয়া, আল-কুসাইবা, দেইব্বিন, মারাকা, আল-বাজুরিয়া, আল-মাজাদেল, আল-হাউশ-টাইর এলাকা, দেইর কানুন আল-নাহর এবং নাবাতিয়েহ শহরেও হামলা চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন।
আরআই/এসএন