ইরানের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৯:১২ পিএম | ২০ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র কার্যত ইরানের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরানের সঙ্গে চুক্তিতে আসতে তিনি তাড়াহুড়ো করতে চান না।
বুধবার (২০ মে) ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন দাবি করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইরানের সঙ্গে চুক্তি করতে সময় বেশি লাগছে কি না? ট্রাম্প বিষয়টি উড়িয়ে দেন এবং আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধসহ বিভিন্ন সামরিক সংঘাতের সময়কাল উল্লেখ করেন।
ওই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মাত্র তিন মাস ধরে আছি। এর বড় অংশই যুদ্ধবিরতির মধ্যে কেটেছে। আমরা এটা নিয়ে তাড়াহুড়া করছি না, আমরা (ইরানকে) একটি সুযোগ দেব।
এই সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘কার্যত ইরানের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে’। এরআগে, ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চলা যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।
তবে ইরান জানিয়েছে, তারা এমন কোনো চুক্তি করবে না, যা তাদের জাতীয় স্বার্থের বাইরে যাবে। তবে যুক্তরাষ্ট্র আশাবাদী নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা ইরানকে চুক্তিতে আনতে পারবে। তবে পুরো বিষয়টি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
এসকে/টিএ