ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী!
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২০ মে, ২০২৬
ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য আরও কিছুটা সময় দেওয়া এবং কূটনীতিকে সুযোগ দেওয়ার এই সিদ্ধান্তকে রিয়াদ স্বাগত জানায়।
এর মাধ্যমে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা পুনরুদ্ধার সম্ভব একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের উচিত একটি ব্যাপক ও চূড়ান্ত চুক্তির লক্ষ্যে চলমান আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার এই কূটনৈতিক প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে ইতিবাচক সাড়া দেওয়া।
সূত্র: আলজাজিরা
আইকে/টিএ