© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দেশের সম্পর্ককে ‘আগের চেয়ে আরও শক্তিশালী’ বললেন পুতিন-শি জিনপিং

শেয়ার করুন:
দুই দেশের সম্পর্ককে ‘আগের চেয়ে আরও শক্তিশালী’ বললেন পুতিন-শি জিনপিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ২১ মে, ২০২৬
দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তারা। খবর শাফাক নিউজের।

অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক উত্তেজনা নিয়ে অনুষ্ঠিত আলোচনায় পুতিন বলেন, বহির্বিশ্বের চাপ সত্ত্বেও রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা দৃঢ় রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হচ্ছে।

বৈঠকে শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে দৃঢ় আখ্যা দিয়ে বলেন, চলমান বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশ রাজনৈতিক আস্থা ও কৌশলগত সমন্বয় বাড়িয়ে চলেছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গ টেনে শি বলেন, যুদ্ধের অবসান হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ওপর চাপ কমবে।

দুই নেতার এই বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন