সালমানের কাছে ক্ষমা চাইলেন পাপারাজ্জিরা
ছবি: সংগৃহীত
০৪:১২ পিএম | ২১ মে, ২০২৬
বলিউড অভিনেতা সালমান খান আবারও শিরোনামে। হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করার একদিন পরই তিনি তাদের ক্ষমা করে দেন। এরপরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৯ মে), যখন সালমান খান মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে এক ঘনিষ্ঠজনকে দেখতে যান। এর আগে হাসপাতালে গেলে পাপারাজ্জিদের অতিরিক্ত ভিড় ও চিৎকারে বিরক্ত হয়ে সালমান বলেন, “তোমরা কি পাগল হয়ে গেছ?” এমন মন্তব্য করেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ইঙ্গিত দেন যে, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন আচরণ অনুচিত।

তবে একদিন পরই পরিস্থিতি বদলে যায়। বুধবার (২০ মে) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান, যেখানে তিনি রিতেশ দেশমুখের সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পাপারাজ্জিরা আগের ঘটনার জন্য সালমানের কাছে ক্ষমা চান।
সেখানে নিরাপত্তার কারণে দূরে দাঁড়িয়ে থাকা সালমান খান নিরাপত্তাকর্মীদের বলেন, তাদের থামাতে হবে না। ভিডিওতে দেখা যায়, একাধিক ফটোগ্রাফার একসঙ্গে “সরি ভাই, সরি ভাই” বলে ক্ষমা চাইছেন। তখন সালমান হালকা মেজাজে বলেন, জোরে বলো, তোমাদের কথা শোনা যাচ্ছে না।
তার এই মন্তব্যের পর পরিবেশ কিছুটা হালকা হয়ে যায় এবং তিনি হাসিমুখে ছবি তোলেন ও পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন। নতুন ভিডিওতে দেখা যায়, সালমান খান এবার শান্ত ও হাস্যোজ্জ্বল। পাপারাজ্জিদের ক্ষমা করে তিনি পরিস্থিতি স্বাভাবিক করে তোলেন। ফলে পুরো ঘটনাটি এখন বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসএ/এসএন