© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’

শেয়ার করুন:
আজ রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ২২ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘রইদ’ সিনেমা নিয়ে চলছে জোরেশোরে প্রচারণা। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘রইদের গান’।

বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কনসার্ট। এতে পারফর্ম করবে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। পাশাপাশি উপস্থিত থাকবে সিনেমাটির পুরো টিমও।
ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও তিনটি গান প্রকাশ পেয়েছে।

পাশাপাশি দর্শকদের আগ্রহ বাড়াতে ফেসবুকে প্রতিদিন প্রকাশ করা হচ্ছে ‘রইদের পালা’। সেখানে উঠে আসছে সিনেমার নানা অজানা গল্প ও নির্মাণের অভিজ্ঞতা। এরই মধ্যে মুক্তি পেয়েছে দুটি পালা।



প্রচারণা নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রবীন্দ্র সরোবরের পর আরো কয়েকটি আয়োজন রয়েছে।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যাব আমরা। এখন তো ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, তাই বাকিগুলোতে মুক্তির পরও আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে।’ ব্যতিক্রমী এক মানবিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রইদ’। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরেই এগিয়েছে সিনেমার মূল গল্প। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

এসএ/এসএন

মন্তব্য করুন