© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠোর শাস্তির দাবিতে সরব চমক

শেয়ার করুন:
কঠোর শাস্তির দাবিতে সরব চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ২২ মে, ২০২৬
রাজধানী মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনাটি গোটা দেশবাসীর হৃদয় নাড়িয়ে দিয়েছে। প্রায় সবার মধ্যেই ক্ষোভ বিরাজ করছে। এমনকি ক্ষোভে ফুঁসছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও।

ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেছেন আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র তিন দিনের মধ্যে ধর্ষণের বিচার করার দাবি করেছেন তিনি। একইসঙ্গে ধর্ষণের বিচারের আইনের পরিবর্তনও চান। তা না হলে মানুষ আইন হাত তুলে নেবে বলে মনে করছেন এ অভিনেত্রী।



বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে চমক ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।’

এদিকে তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন অনেকেই। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সহমত পোষণ করলাম।’ আবার একজন লিখেছেন, ‘শিশু নির্যাতন আর শিশু ধর্ষণকারীর বিচার জনসম্মুখে প্রকাশ্যে হওয়া উচিত। তা না হলে কোনো মানুষের মনে ভয় সৃষ্টি হবে না।’

উল্লেখ্য, ধর্ষণের এ ঘটনায় চমক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা মিশু সাব্বির ও চিত্রনায়ক শাকিব খান। এছাড়াও ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা এমন ন্যক্কারজনক ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


এসএ/এসএন

মন্তব্য করুন