সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র! তবে কি বিয়ে করলেন কঙ্গনা!
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ২২ মে, ২০২৬
দিনকয়েক আগেই ভোপালের ত্বিশা শর্মার মৃত্যুর পর মেয়েদের বিয়ে করা নিয়ে নানা উপদেশ দিয়েছেন। কঙ্গনা রনৌতের সাফ কথা, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত ভারতীয় মহিলাদের বিয়েই করা উচিত নয়। এ দিকে কঙ্গনার প্রেমজীবন নিয়ে মাঝেমধ্যেই গুঞ্জন শোনা যায়। তা ছাড়া অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্কও বহুল আলোচিত। সম্প্রতি সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে বারকয়েক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও সে সব নস্যাৎ করেছেন কঙ্গনা। এ বার গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর পরে দেখা গেল অভিনেত্রীকে।
সাংসদ হওয়ার পর থেকে বরাবর সাবেকি সাজেই দেখা গিয়েছি তাঁকে। যদিও এক বার সাহসী পোশাক পরার জন্য আলোচিতও হয়েছেন। এ বার কঙ্গনাকে দেখা গেল একেবারে সাদামাঠা বেশে। পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। চুপিচুপি বিয়ে সারলেন নাকি অভিনেত্রী?

সম্প্রতি ছড়িয়ে পড়ে এমনই একটি ভিডিয়ো। তার পর থেকেই কঙ্গনার বিয়ে নিয়ে জল্পনা শুরু। সেখানে দেখা যায়, কঙ্গনা একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সটান গাড়িতে উঠে পড়েন। ছবিশিকারিরা উপস্থিত ছিলেন, ছবির জন্য জোরাজুরি করলেও তাঁদের কথা রাখেননি কঙ্গনা। না দাঁড়িয়েই বেশ গম্ভীর মুখে গাড়ির দিকে এগিয়ে যান।
অভিনেত্রীর এই ভিডিয়ো দেখে কেউ বলছেন তিনি হয়তো ‘কুইন ২’-এর শুটিং শুরু করেছেন। হয়তো এটা তার ‘লুক’। অনেকে অবশ্য তাঁকে বিয়ের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে ফেলেছেন। যদিও এই বিষয়ে কঙ্গনা এখনও কোনও মন্তব্য করেননি।
এসএন