© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিমান্ড শেষে ফের কারাগারে ডা. সাবরিনা

শেয়ার করুন:
রিমান্ড শেষে ফের কারাগারে ডা. সাবরিনা
own-reporter
০৩:১০ পিএম | ২০ জুলাই, ২০২০

দুই দফা রিমান্ড শেষে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে কারাগারে পাঠানো হয়েছে। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম সাবরিনার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার আদালতে সাবরিনার পক্ষে আইনজীবী আবদুস সালামসহ কয়েকজন জামিন আবেদন করেন। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবরিনাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ডা. সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৩ জুলাই প্রথম দফায় তিন দিন ও ১৭ জুলাই দ্বিতীয় দফায় দু’দিন মোট পাঁচ দিনের রিমান্ডে ছিলেন ডা. সাবরিনা।

প্রসঙ্গত, গত ১২ জুলাই দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে টেস্ট প্রতারণায় সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন