© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হিসেবে বুক ফেটে যাচ্ছে: রামিসা হত্যাকাণ্ডে অপু

শেয়ার করুন:
মা হিসেবে বুক ফেটে যাচ্ছে: রামিসা হত্যাকাণ্ডে অপু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ২২ মে, ২০২৬
বিশেষজ্ঞরা মনে করেন ধর্ষণের মতো ঘটনার পেছনে শুধু ব্যক্তিগত অপরাধ প্রবণতা নয় দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় দায়ী। এ ছাড়া মাদকাসক্তির বিস্তার বিকৃত অনলাইন কনটেন্টের সহজলভ্যতা পরিবার ও শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতি এবং অপরাধ করে পার পাওয়ার প্রবণতা এ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার পরে শোকাহত পুরো দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই নৃশংস ঘটনার বিচার দাবি করছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।



চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘রামিসার মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন মা হিসেবে আমার বুক ফেটে যাচ্ছে। এমন নৃশংসতার বিচার চাই আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। রামিসা তুই শান্তিতে থাক মা।’

কেএন/এসএন

মন্তব্য করুন