© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোলাপি শাড়িতে নজর কাড়লেন জ্যোতির্ময়ী কুণ্ডু

শেয়ার করুন:
গোলাপি শাড়িতে নজর কাড়লেন জ্যোতির্ময়ী কুণ্ডু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৩ পিএম | ২২ মে, ২০২৬
ফ্রেমবন্দি হলেন শাকিবের পরী। রীতিমতো যেন ধরা দিলেন দর্শকের কাছে। আর তাই নেটদুনিয়ায় চলছে জল্পনা আর কল্পনা। টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু-র নতুন ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে।

সম্প্রতি গোলাপি শাড়িতে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। আর সেই পোস্টের মন্তব্যের ঘরেই এক ভক্ত লিখেছেন, “শাকিবের পরী।”
মন্তব্যটি ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি সিনেমায় শাকিব খান-এর সঙ্গে কাজ করার সূত্র ধরেই এমন মন্তব্য করেছেন ভক্তরা।



জ্যোতির্ময়ী অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটির একটি গানের নাম ‘পরী’ হওয়ায় মন্তব্যটি আরও বেশি নজর কাড়ে।

অভিনয়ে তুলনামূলক নতুন হলেও ইতোমধ্যে টালিউডে নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছেন জ্যোতির্ময়ী। ধারাবাহিক নাটক দিয়ে যাত্রা শুরু করলেও এখন বড় পর্দার একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

‘প্রিন্স’ ছবিতে শাকিবের দুই নায়িকার একজন ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবির একটি গান ছিল ‘পরী’। মন্তব্যে সেটাই বোঝাতে চেয়েছেন ভক্ত।


এসএ/এসএন


মন্তব্য করুন