বিয়েতে রাশমিকার কমলা রংয়ের শাড়ি পরার কারণ কী?
ছবি: সংগৃহীত
০৪:১৪ পিএম | ২২ মে, ২০২৬
চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসে আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা। বিয়ের দিন নায়িকার সাজ এবং আড়ম্বর মুগ্ধ করেছিল অনুরাগীদের। এবার সে সাজসজ্জার রহস্য ফাঁস করেছেন বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তি।
ভারতীয় সংবাদমাধ্যমআনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে প্রিয়া মগান্তি জানান, প্রথম থেকেই রাশমিকা চেয়েছিলেন তার বিয়ে যেন কোনোভাবেই অন্য তারকাদের মতো একই স্রোত অনুসরণ না করে।
বিয়েতে রাশমিকা নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় দিতে চেয়েছিলেন, সমাজমাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়।

বিয়ের শাড়ি প্রসঙ্গে তিনি বলেন,
অনেক পোশাকশিল্পীই রাশমিকাকে লাল, সাদা, মেরুন সহ অনেক রঙের শাড়ি পরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি কমলা রং বেছে নিয়েছিলেন।
কারণ জানিয়ে তিনি বলেন,
রাশমিকা নিজের মনের ভাবনাকে গুরুত্ব দেন। কমলা রংকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করেনি ফ্যাশন ডিজাইনাররা। তবে আমি তাকে বলেছিলাম তুমি যদি কমলা রং পরতে চাও তাহলে সেটাই পরো। রাশমিকা শেষমেষ নিজের পছন্দকেই গুরুত্ব দেন।
চলতি বছর ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তেলুগু ও কোডাভা দুই হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয় এ তারকা জুটির।
পিআর/টিকে