© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা!

শেয়ার করুন:
গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ২২ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে ঘিরে আবারও শুরু হয়েছে গোপন বিয়ের জল্পনা। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। সেখানে তাঁকে সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, সত্যিই কি গোপনে বিয়ে করেছেন তিনি?

কিছুদিন আগে ভোপালে ত্বিশা শর্মার মৃত্যুকে কেন্দ্র করে কঙ্গনার মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। বিয়ে ও সম্পর্ক নিয়ে তাঁর দেওয়া নানা উপদেশ নিয়েও তখন আলোচনা হয়। এর মধ্যেই হঠাৎ করে তাঁর এই নতুন লুক সামনে আসায় গুঞ্জন আরও জোরালো হয়।



ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে অনুমান করতে শুরু করেন, কঙ্গনা কি তবে রাজনৈতিক নেতা চিরাগ পাসওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন? তবে এই সমস্ত জল্পনায় ইতি টানলেন অভিনেত্রী নিজেই।

সামাজিক মাধ্যমে নিজের একটি পোস্টে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি গোপনে বিয়ে করেননি। তিনি লেখেন, তিনি বর্তমানে শুটিংয়ের কাজে ব্যস্ত এবং বিভিন্ন চরিত্রের প্রয়োজনে ভিন্ন ভিন্ন সাজে থাকতে হয়। সেই সময়েই কেউ তাঁর একটি ছবি তুলে নেয়, যা পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি যে সাজে ছিলেন তা একটি চরিত্রের অংশ মাত্র। বিবাহিত নারীর সাজ নিয়ে এত বাড়াবাড়ি কেন হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, গোপনে বিয়ে করার কোনো প্রশ্নই নেই এবং ভবিষ্যতেও এমন কিছু হলে তা লুকিয়ে রাখবেন না।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়িতে উঠছেন। চুড়িদার, চুড়ি, টিপ এবং মঙ্গলসূত্র পরা অবস্থায় তাঁর এই রূপ দেখেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অনেকেই শুরু থেকেই ধারণা করেছিলেন, এটি কোনো চলচ্চিত্রের চরিত্র বা শুটিংয়ের অংশ হতে পারে।

সব মিলিয়ে কঙ্গনার এই নতুন রূপ ঘিরে গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত নিজেই তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

পিআর/টিকে

মন্তব্য করুন