© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন জীবনের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী!

শেয়ার করুন:
নতুন জীবনের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ২২ মে, ২০২৬
নতুন জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত বছর পুত্রসন্তানের জন্মের পর থেকেই তাঁর জীবনে এসেছে বড় পরিবর্তন। একদিকে যেমন মাতৃত্বের দায়িত্ব, অন্যদিকে আবার কর্মজীবন সামলানো সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সন্তান জন্মের পর থেকেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে শুরু করেছেন পরিণীতি। “মম টকস” নামের একটি অনুষ্ঠানও শুরু করেছেন তিনি, যেখানে মাতৃত্ব, সন্তান লালন-পালন এবং মানসিক পরিবর্তন নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। সম্প্রতি সেই অনুষ্ঠানেই নিজের জীবনের এক কঠিন দিক তুলে ধরেছেন তিনি।



পরিণীতি জানিয়েছেন, মা হওয়ার পর নারীর জীবনে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন আসে, যা সামলানো সহজ নয়। বিশেষ করে হরমোনজনিত পরিবর্তনের কারণে অনেক সময় মানসিক ভারসাম্যও নষ্ট হয়। তাঁর মতে, এই সময়টা শুধু আনন্দের নয়, বরং এক ধরনের সংগ্রামেরও।

তিনি আরও বলেন, সন্তান জন্মের পর যতই আনন্দ থাকুক না কেন, কষ্ট পুরোপুরি শেষ হয়ে যায় না। বরং নতুন এক দায়িত্বের শুরু হয়। সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের মানসিক অবস্থার সঙ্গেও লড়াই করতে হয় একজন মাকে।

অভিনেত্রীর কথায়, এই সময়টা অনেকটা ঝড়ের মতো, যেখানে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও থাকে। এমনকি অনেক সময় মা হিসেবে নিজের ভেতরে ভেঙে পড়ার অনুভূতিও আসে বলে জানান তিনি। তাঁর মতে, একজন মা যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, তাহলে পুরো পরিবারেই তার প্রভাব পড়ে।

এদিকে, সাম্প্রতিক সময়ে তাঁর স্বামী রাঘব চাড্ডার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়েও নানা আলোচনা চলছে। এসব বিষয়কে ঘিরে অনলাইনে কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। তবে সেই প্রসঙ্গ ছাড়িয়ে পরিণীতি মূলত মাতৃত্বের বাস্তব চিত্রই তুলে ধরেছেন তাঁর বক্তব্যে।

সব মিলিয়ে পরিণীতির এই মন্তব্যকে অনেকে দেখছেন একজন নতুন মায়ের মানসিক সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে, যেখানে সুখের পাশাপাশি লুকিয়ে থাকে গভীর ক্লান্তি ও দায়িত্বের চাপ।

পিআর/টিকে

মন্তব্য করুন