© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে নিয়ে কান-এ গেলেন ঐশ্বরিয়া, বিমানবন্দরে ভক্তদের দেখে কী করলেন অভিনেত্রী?

শেয়ার করুন:
মেয়েকে নিয়ে কান-এ গেলেন ঐশ্বরিয়া, বিমানবন্দরে ভক্তদের দেখে কী করলেন অভিনেত্রী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ২২ মে, ২০২৬
প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে আলোচনার কেন্দ্রে ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার শুরুতে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অনেকেই ভাবছিলেন, দীর্ঘদিনের সেই পরিচিত উপস্থিতি হয়তো এবার দেখা যাবে না আন্তর্জাতিক এই আসরে। কারণ, যে প্রসাধনী ব্র্যান্ডের মুখ হয়ে বছরের পর বছর কান মাতিয়েছেন ঐশ্বর্য, সেই ব্র্যান্ডের প্রচারে এবার দেখা গিয়েছিল আলিয়া ভাট-সহ আরও কয়েকজন তারকাকে। এমনকি ঐশ্বরিয়ার বদলে সেই প্রচারণার ভিডিওতেও উঠে আসে আলিয়ার মুখ।

এই পরিস্থিতিতে বলিউডজুড়ে জোর গুঞ্জন শুরু হয়, তবে কি এবার কান উৎসব এড়িয়ে যাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী? কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরে হাজির হন ঐশ্বর্য। জানা যায়, সেখান থেকেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রওনা হয়েছেন মা-মেয়ে।



বিমানবন্দরে  ঐশ্বরিয়াকে দেখেই ভক্ত ও আলোকচিত্রীদের ভিড় জমে যায়। সেই ভিড়ের মধ্যেই ঘটে ছোট্ট একটি ঘটনা, যা আবারও সবার মন জয় করে নেয় অভিনেত্রীর। হঠাৎই ভিড়ের চাপে এক ব্যক্তির পা থেকে চটি খুলে পড়ে যায়। বিষয়টি চোখে পড়তেই থমকে দাঁড়ান  ঐশ্বরিয়া। ইশারায় জানতে চান, চটিটি কার। পরে উপস্থিত আলোকচিত্রীদেরও সাবধানে কাজ করার অনুরোধ জানান তিনি।

ব্যস্ততার মধ্যেও ভক্তদের প্রতি তাঁর আচরণ ছিল আগের মতোই আন্তরিক। এক অনুরাগী ছবি তোলার অনুরোধ করলে হাসিমুখেই রাজি হন  ঐশ্বরিয়া। ক্যামেরার সামনে পোজ দিয়ে সবার দিকে হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই লিখেছেন, কান উৎসব মানেই  ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, একাই পুরো আসরের আলো নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

দীর্ঘদিন ধরেই কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ  ঐশ্বরিয়া। তাই এবারও তাঁর উপস্থিতি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

পিআর/টিকে

মন্তব্য করুন