© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানের লাল গালিচায় নজর কাড়লেন ঐশ্বরিয়া

শেয়ার করুন:
কানের লাল গালিচায় নজর কাড়লেন ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ এএম | ২৩ মে, ২০২৬
প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব। আর সেই সময়েই ফ্রান্সের মাটিতে হাজির হয়ে সব নজর নিজের দিকে টেনে নিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। বহু প্রতীক্ষার পর ২২ মে কানের লাল গালিচায় দেখা গেল তাঁকে। আর প্রথম উপস্থিতিতেই মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে।

এবারের কানে ঐশ্বরিয়ার সাজে ছিল এক অন্যরকম আভিজাত্য। মেটালিক নীল রঙের গাউনে ধরা দিলেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে মিল রেখে খোলা চুল আর গলায় মানানসই হার তাঁর পুরো সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। লাল গালিচায় হাঁটার মুহূর্তে ক্যামেরার ঝলকানি যেন থামছেই না।



ঐশ্বরিয়ার সঙ্গে ফ্রান্সে গিয়েছেন তাঁর মেয়ে আরাধ্যাও। কয়েক দিন আগেই মা-মেয়েকে একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সেই থেকেই অনুরাগীদের মধ্যে বাড়ছিল কৌতূহল। অবশেষে কানে ঐশ্বর্যের উপস্থিতি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


প্রতি বছরই কানের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে থাকে আলাদা আগ্রহ। তাঁর পোশাক, সাজ আর উপস্থিতি ঘিরে অনুরাগীদের উন্মাদনাও চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হলো না। বছরের প্রথম লুকেই কানের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠলেন তিনি।

এসএ/টিএ

মন্তব্য করুন