© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্য আটক

শেয়ার করুন:
ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২৩ মে, ২০২৬
বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। এর মধ্যে আব্দুল ওয়াহাব বর্তমানে চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশের সদস্য হলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি বগুড়ায় ভাড়া বাসা নিয়ে মাদক কারবারি চালিয়ে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিকে/

মন্তব্য করুন