© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামিসার কথা চিন্তা করলেই আমি অজ্ঞান হয়ে যাই: ববি

শেয়ার করুন:
রামিসার কথা চিন্তা করলেই আমি অজ্ঞান হয়ে যাই: ববি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ২৪ মে, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা। সেই কাতারে আছেন নায়িকা ইয়াসমিন হক ববি।



সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি বলেন, রামিসার চেহেরাটা যতবার দেখি ততবার আমার গা শিউরে ওঠে। ওর কথা কথা চিন্তা করলেই আমি অজ্ঞান হয়ে যাই। আমার খাবার, ঘুম সব হারাম হয়ে যায়। রামিসা আমাদের সবারই বাচ্চা। এরকম পশুর মতো মানুষের জন্য এতো অপেক্ষা করা যায় না। এদের এমন শাস্তি দেয়া উচিত যেনো অন্য ধর্ষকরাও দেখে ভয় পায়।

ববি ছাড়াও শাকিব খান থেকে শুরু করে শোবিজের অনেক তারকারাই রামিসা হত্যার বিচারে বেশ সোচ্চার।

পিআর/টিকে

মন্তব্য করুন