© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বরুণের মায়ের ভূমিকায় মৌনী!

শেয়ার করুন:
এবার বরুণের মায়ের ভূমিকায় মৌনী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ২৪ মে, ২০২৬
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘, বরুণের মায়ের ভূমিকায় কেন মৌনীহায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকেই ছবির গল্প, অভিনয় এবং বিশেষ করে চরিত্র নির্বাচনের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

ছবিটি কমেডি-ড্রামা ঘরানার হলেও দর্শকদের সবচেয়ে বেশি অবাক করেছে মৌনী রায়ের চরিত্র। এই ছবিতে তিনি অভিনয় করছেন বরুণ ধাওয়ানের মায়ের ভূমিকায়। আর সেই কারণেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।



কারণ, বাস্তবে মৌনী রায়ের বয়স ৪০, আর বরুণ ধাওয়ানের বয়স ৩৯। অর্থাৎ প্রায় সমবয়সী দুই তারকাকে পর্দায় মা-ছেলের চরিত্রে দেখানো নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। কেউ বলছেন এটি সাহসী কাস্টিং, আবার কেউ মজা করে লিখছেন, “বলিউডে বয়স শুধু সংখ্যামাত্র!”

ট্রেলার প্রকাশের পর থেকেই মৌনী-বরুণের এই অনস্ক্রিন সম্পর্ক ভাইরাল হয়ে গেছে। অনেকে আবার মনে করছেন, ছবির গল্পে হয়তো কোনও বিশেষ টুইস্ট রয়েছে, যার জন্যই এমন কাস্টিং করা হয়েছে।

যদিও এই বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও আলাদা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিতর্ক হোক বা কৌতূহল ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যে অনেকটাই বেড়েছে, তা বলাই যায়।

এখন দেখার, বড়পর্দায় বরুণ ধাওয়ান ও মৌনী রায়ের এই ‘মা-ছেলের’ রসায়ন দর্শকদের কতটা মন জিততে পারে।

পিআর/টিকে


মন্তব্য করুন