© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সঙ্গে চুক্তি হবে ওবামার চুক্তির চেয়েও ভালো: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চুক্তি হবে ওবামার চুক্তির চেয়েও ভালো: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ এএম | ২৫ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করেন, তবে তা হবে “ভালো ও যথাযথ”, যা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চুক্তির চেয়েও উন্নত হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি, তবে তা হবে একটি ভালো ও যথাযথ চুক্তি, [সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক] ওবামার করা চুক্তির মতো নয়, যা ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং পারমাণবিক অস্ত্র তৈরির একটি স্পষ্ট ও উন্মুক্ত পথ করে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “আমাদের চুক্তিটি ঠিক এর বিপরীত, কিন্তু কেউ তা দেখেনি বা জানে না এটি কী। এমনকি এর আলোচনাও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। তাই সেইসব পরাজিতদের কথা শুনবেন না, যারা এমন একটি বিষয় নিয়ে সমালোচনা করে যা সম্পর্কে তারা কিছুই জানে না।”

ট্রাম্প দাবি করেন, পূর্বসূরিদের মতো তিনি “খারাপ চুক্তি” করেন না এবং ইরান ইস্যু বহু বছর আগেই সমাধান হওয়া উচিত ছিল।

চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত না থাকার খবর প্রকাশের পর রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনার মধ্যেই তার এই মন্তব্য এল।

সূত্র: আল-জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন