© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কান উৎসবে ঐশ্বরিয়াকে কটাক্ষ, ট্রোলারদের ধুয়ে দিলেন কঙ্গনা!

শেয়ার করুন:
কান উৎসবে ঐশ্বরিয়াকে কটাক্ষ, ট্রোলারদের ধুয়ে দিলেন কঙ্গনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৩ এএম | ২৫ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফ্যাশন, গ্ল্যামার আর তারকাদের চমক। আর সেই মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি যেন বছরের পর বছর ধরে এক আলাদা ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফ্রান্সের লাল গালিচায় একের পর এক ব্যতিক্রমী পোশাকে নজর কাড়লেন সাবেক বিশ্বসুন্দরী। তবে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কটাক্ষও। বয়স, পোশাক আর উপস্থিতি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন একদল নেটব্যবহারকারী। আর সেই মুহূর্তেই ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন কঙ্গনা রানাউত।

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া ভাষায় ট্রোলারদের জবাব দেন কঙ্গনা। সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ফ্যাশন বা স্টাইল কখনও কারও মন রক্ষা করার বিষয় নয়, বরং এটি একজন মানুষের নিজস্ব প্রকাশভঙ্গি। তাঁর কথায়, কোনো নারী কারও কাছে দায়বদ্ধ নন। ঐশ্বরিয়াকে দেখতে দুর্দান্ত লাগছে বলেও স্পষ্ট মন্তব্য করেন অভিনেত্রী।

এতেই থামেননি কঙ্গনা। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ঐশ্বরিয়া কাউকে খুশি করতে লাল গালিচায় আসেননি। তিনি নিজেই একজন মহিমান্বিত নারী। বয়সী নারীদের রেড কার্পেটে দেখতে যাঁদের সমস্যা, তাঁদের এখন থেকেই সেই অভ্যাস তৈরি করা উচিত বলেও কটাক্ষ করেন তিনি।

কঙ্গনার এই বক্তব্য সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর হলেও বলিউডের এক অভিনেত্রী প্রকাশ্যে ঐশ্বরিয়ার পাশে দাঁড়ালেন। অনুরাগীদের একাংশের মতে, বয়স নিয়ে নারীদের ট্রোল করার প্রবণতার বিরুদ্ধেই সরব হয়েছেন কঙ্গনা।



এবারের কান উৎসবে ঐশ্বরিয়ার পোশাক নিয়েও ছিল আলাদা চমক। নীল রঙের ভাস্কর্যধর্মী গাউন থেকে শুরু করে পালকের সাজে সাদা টাক্সিডো প্রতিটি উপস্থিতিতেই আলাদা বার্তা দিয়েছেন তিনি। কখনও রাজকীয়, কখনও আধুনিক, আবার কখনও সাহসী ফ্যাশন ভাবনায় ধরা দিয়েছেন অভিনেত্রী।

তবে এবারের সবচেয়ে বড় চমক ছিল মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে তাঁর উপস্থিতি। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কান উৎসবে দেখা গেলেও এবার প্রথমবার আনুষ্ঠানিকভাবে লাল গালিচায় হাঁটল আরাধ্যা। লাল গাউনে মায়ের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। মা-মেয়ের সেই মুহূর্ত এখন আন্তর্জাতিক বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়।

ব্যক্তিগত জীবন থেকে পোশাক দীর্ঘদিন ধরেই নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেই সমালোচনার মাঝেই কঙ্গনার প্রকাশ্য সমর্থন যেন নতুন করে আলোচনায় এনে দিল দুই তারকাকে।

পিআর/টিকে

মন্তব্য করুন