© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপারেশনের পর বাড়ি ফিরলেন জোজো, শেয়ার করলেন অভিজ্ঞতা

শেয়ার করুন:
অপারেশনের পর বাড়ি ফিরলেন জোজো, শেয়ার করলেন অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ২৫ মে, ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় অপারেশনের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। দীর্ঘদিন ধরে পায়ের চোটের কারণে কষ্ট পাচ্ছিলেন তিনি। শুটিং ফ্লোরে পড়ে গিয়ে সেই আঘাতের সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকায় ওষুধ ও ইনজেকশনেও স্বস্তি না মেলায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় চিকিৎসকদের।

গত কুড়ি মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অস্ত্রোপচারের পর চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে তিনি বাড়ি ফেরেন। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার এই যাত্রা তাঁর জন্য হয়ে ওঠে এক ভিন্ন অভিজ্ঞতা।



জোজো মুখোপাধ্যায় জানিয়েছেন, জীবনে বহুবার তিনি বিভিন্ন কাজে পুলিশের পাইলট কার বা সাইরেন বাজানো গাড়িতে যাতায়াত করেছেন। কিন্তু এবার অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে বাড়ি ফেরা তাঁকে এক অদ্ভুত অনুভূতির মধ্যে ফেলে দেয়। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতা একদিকে যেমন অস্বস্তির, তেমনি অন্যদিকে বাস্তবতার এক কঠিন স্মারকও।

বাড়ি ফিরে স্বস্তি পেয়েছেন সংগীতশিল্পী। তিনি জানান, নিজের সন্তান আদি খুব খুশি ছিল তাঁর ফিরে আসায়। পাশাপাশি তাঁর প্রিয় পোষ্য বাজোও পাশে ছিল। পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে কিছুটা স্বস্তি অনুভব করছেন তিনি।

বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে আছেন জোজো। হাঁটাচলা আপাতত নিষেধ। গরমের মৌসুমে শোয়ের ব্যস্ততা কম থাকায় এই সময়ে তিনি বিশ্রামের সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে আবার শ্রোতাদের সঙ্গে আড্ডায় ফিরবেন এমন আশাই প্রকাশ করেছেন এই শিল্পী।

পিআর/টিকে

মন্তব্য করুন