© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে আবারও মহাসড়ক অবরোধ

শেয়ার করুন:
জামালপুরে আবারও মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ২৫ মে, ২০২৬
জামালপুর পৌরশহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে আবারও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় শহরের বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন বাসীন্দারা।

আন্দোলনকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্প এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো চরম আকার ধারণ করে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা আরো জানান, অনেক বছর ধরে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন।

টিজে/টিকে 

মন্তব্য করুন