© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল

শেয়ার করুন:
ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ২৫ মে, ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’। সিরিজটি শেষ হওয়ার পরও এবার ৭ পর্বের বিশেষ ঈদ স্পেশাল নিয়ে ফিরছে নির্মাতারা।

নতুন এই সিরিজের নাম ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’। এটি নির্মাণ করেছেন কে এম সোহাগ রানা। ঈদের দ্বিতীয় দিন থেকে ধারাবাহিকভাবে সিরিজটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার অফিশিয়াল পেজে ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মধ্যবিত্ত জীবনের আবেগ, সম্পর্ক ও টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই সিরিজটি আগেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

নাটকের প্রধান চরিত্র খাইরুল ও নীপার ভূমিকায় অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং তাবাচ্ছুম ছোঁয়া। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলামসহ আরও অনেকে।



নির্মাতা জানিয়েছেন, এবারের কোরবানি স্পেশালের গল্পে আলাদা স্বাদ থাকলেও এটি মূল ধারাবাহিকের সরাসরি ধারাবাহিকতা নয়, বরং স্বতন্ত্র একটি গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দর্শকদের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস। অনেকে মন্তব্য করেছেন, এই নাটক ছাড়া ঈদ যেন অসম্পূর্ণ।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ঈদুল আজহায় এই ৭ পর্বের বিশেষ সিরিজটি প্রকাশিত হবে।

পিআর/টিকে 

মন্তব্য করুন